বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ একজন আটক

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ একজন আটক

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে। সোমবার বিকেলে ডিবি পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে একটি দল শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী রবিউল ইসলামের দেহ তল্লাশী করে তার কোমর থেকে একটি বিদেশি একটি পিস্তুল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক রবিউল ইসলামকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY