শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডারদের সাথে সংলাপ বিয়য়ে ছাত্র/ছাত্রী, অভিভাবক, সমাজের স্থানীয় ব্যক্তি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার সকালে দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্য ও বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা,সহকারী শিক্ষক ফারুক আহমেদ, ইউপি সদস্য মাইনুল ইসলাম, আতিকা জাহান, আলী হায়দার বাপ্পি সহ অন্যান্যর।
বক্তব্যে বলেন বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম সক্রিয় ও জোরদার করলে বাল্যবিবাহ প্রতিরোধে একটি মাইলফলক তৈরী করা সম্ভব হবে।
উল্লেখযোগ্য বক্তব্য শেষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হযেছিল।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY