বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রাকভর্তি জিরা লুটের অভিযোগ ছাত্রদল নেতার উপর

ট্রাকভর্তি জিরা লুটের অভিযোগ ছাত্রদল নেতার উপর

মাহিদুর রহমান জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। তিনি ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল আজিজের ছেলে। মাহিদুর নিজে দুবার ইউপি নির্বাচন করে পরাজিত হন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাহিদুর রহমান মাহাদীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ডিবি পুলিশ জানায়, ৮ অক্টোবর টাঙ্গাইল থেকে মুক্তাগাছা হয়ে হালুয়াঘাটে যাচ্ছিল জিরাবাহী ট্রাক। মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দরপত্রের মাধ্যমে এসব জিরা কিনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুক্তাগাছা এলাকায় ব্যারিকেড দিয়ে একদল লোক ওই ট্রাক থেকে প্রায় ৪০০ বস্তা জিরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ অক্টোবর মুক্তাগাছা থানায় একটি মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ তদন্ত কাজ শুরু করে।

তদন্তে জিরাবাহী ট্রাক লুটের ঘটনায় সম্পৃক্ত থাকায় মাহিদুর ও তার এক সহযোগীকে গত মঙ্গলবার রাতে জেলার ফুলপুর উপজেলার হাসপাতাল রোডের শসার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার মাহিদুর আদালতে জিরা লুটের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লুট করা জিরা সিরাজগঞ্জে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। যে কারণে জিরা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, তাদের কাছ থেকে ট্রাক ব্যারিকেড দেওয়ার কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY