বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ সরকার পতনের পর এক প্রবাসীর বাড়ি পোড়ানোর মামলায় মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭। রবিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি সূত্র জানায়, আজিজুল ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আজিজুল হকের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর উপজেলার চিকদাইরের বাসিন্দা, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানোর মামলায় আজিজুল প্রধান আসামি। এ ছাড়া আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা ছিল।

ইয়াসিন চৌধুরী সাংবাদিকদের বলেন ‘সেদিন ৫০-৬০ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে এসে তার বাড়িতে লুটপাট করে আগুন দেয়।’

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন ‘আজিজুল হকের বিরুদ্ধে বাড়ি পোড়ানোসহ আরো দুটি অস্ত্র মামলায় পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY