বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলায় স’মিলের ভেতর এ ঘটনা ঘটে।
অন্যজন হলেন, সেবাখোলায় স’মিলের মালিক খোকন মিয়া।
এ বিষয়ে জানতে স’মিলের মালিক খোকন মিয়া ও অভিযুক্ত মহসিনকে একাধিকবার ফোন করলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া কালের কণ্ঠকে বলেন, আমার ছেলের বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মহসিন যুবদলের কেউ না। যেহেতু অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সে যুবদলের হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, ভুক্তভোগী দুই নারীর অভিযোগ সূত্রে বিষয়টি জেনেছি। পুলিশ তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে বেরিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।