শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে : নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ

শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে : নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে। এর চেয়ে গর্বের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে। আমি গর্ব করে বলবো, বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়।

শনিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তাদের প্রতিফোঁটা রক্তের দাম পরিশোধ করা হবে। নির্বাচন কমিশনে রয়েছি মাত্র পাঁচজন। আমরা সব ধরণের কাজ করতে পারব না। এতে সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে শপথ গ্রহণ করে ঢাকা পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্ট আহতদের দেখতে গেছিলাম। সেখানে ৮০-৮৫ জন শিক্ষার্থীরা ছিলেন। যাদের শারীরিক পরিস্থিতি অবর্ণনীয়। এমন সময়েও তাদের মধ্যে ৩-৪ জন ব্যক্তিগত সমস্যর কথা বললেও অন্য শিক্ষার্থীদের একটা বিরাট অংশ আমাকে বললেন একটি ভাল নির্বাচন দিয়েন। না হয় সুস্থ হয়ে আবার রাস্তায় নামবো। পাকিস্তানের ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি। কিন্তু ক্ষমতায় আসতে পারে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইরতেজা আহমেদ চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম, সভাপতি মোজাম্মেল হক ও ওবায়দুর রহমানসহ অন্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY