শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকালে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞার বাসভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিঞা।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত আহবায়ক কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএস/ডেস্ক