বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি

শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টি হয়।

হঠাৎ কালো মেঘে ঢেকে যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আকাশ। এক পর্যায়ে নামে শিলাবৃষ্টি। কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঁচটি এবং শিবগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

তবে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, শাহবাজপুর, চককীর্তি ইউনিয়নে। এসব ইউনিয়নের বাগানে থাকা আমের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বৃষ্টিতে বোরো ধান ও পাট ক্ষেতের জন্য উপকার হয়েছে। কারণ বোরো ও পাট ক্ষেতে সেচের প্রয়োজন ছিলো। যদিও শিলাবৃষ্টির কারণে আমের ক্ষতি হয়েছে। এরই মধ্যে সহকারী কৃষি কর্মকর্তারা আমের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান বলেন, বেশ কিছু এলাকা থেকে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY