বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

Oplus_131072

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মণ্ডল আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে।

এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের উপর হামলা করে। তাদের হামলায় গোপল চন্দ্র মণ্ডল আহত হন। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হামলায় ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হুমায়ুন কবির।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY