শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেপালের বারে বাংলাদেশের ২ গোল

নেপালের বারে বাংলাদেশের ২ গোল

স্পোর্টস ডেস্ক : ‎‎সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে গেছে দেশের মেয়েরা। ম্যাচের ১৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সিনহা জাহান শিখা। পরে ম্যাচের ৩৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন মোসাম্মৎ সাগরিকা।

এর আগে দুর্দান্ত জয়ে মিশন শুরু করে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা। দাপুটে এ জয়ে তিন পয়েন্ট নিয়ে রবিন লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

‎‎সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনেই নেমেছে দেশের কন্যারা। চার দলের টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ নেই। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে বলে জানা যায়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY