শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

অল নিউজ এজেন্সী ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।

অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়।

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, কোনো প্রতিবেশীর সঙ্গেই বাংলাদেশ তিক্ত সম্পর্ক চায় না।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY