শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তাসনিম জারা

নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তাসনিম জারা

অল নিউজ এজেন্সী ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনি এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

গত রোববার তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। অবশ্য সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এরপর তাসনিম জারা সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন। জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পর দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তাসনিম জারা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY