বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা শুভেন্দুর

মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কয়লা কেলেঙ্কারির বিষয়ে কথা তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ সময় তিনি কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে জড়িত বলে অভিযোগ তোলেন। এর বিপরীতে প্রমাণ দাখিল করতে না পারায় মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার আলিপুর আদালতে এই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। ১০০ কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবেই আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।

ইরানে বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়ালো, ধীরে ধীরে ফিরছে ইন্টারনেটইরানে বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়ালো, ধীরে ধীরে ফিরছে ইন্টারনেট
আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম এবং আমি সেকথা রেখেছি। আজই আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। দয়া করে আপনি অভিজ্ঞ আইনজীবীদের সাথে দ্রুত যোগাযোগ করুন, নাহলে আপনাকে অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, সেই অর্থ আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করবো।’

অধিকারী, এর আগে তার আইনজীবীর মাধ্যমে ব্যানার্জিকে কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে দাবি করেছেন যে ব্যানার্জি ৮ এবং ৯ জানুয়ারী প্রকাশ্যে তাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি কথিত কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত করেছিলেন। কিন্তু এর বিপরীতে প্রমাণ বা তথ্য প্রকাশ করতে পারেন নি।

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়েই আপত্তি জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি আইনি নোটিশ পাঠান তিনি। কীসের ভিত্তিতে মমতা ওই মন্তব্য করেন, ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রামাণ্য নথি চেয়েছিলেন শুভেন্দু। ওই সময়সীমা অতিক্রম করার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY