বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

????????????????????????????

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় বজ্রপাতে মোসাঃ মাসেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১১ অক্টোবর) বিকেলে বৃষ্টির সময় বাড়ীর বাইরে কাজ করছিলেন।এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
নিহত মাসেদা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মৌদুদ আলম খাঁ জানান, বিকেলে বৃষ্টির সময় মাসেদা বেগম বাড়ির বাহিরে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY