বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কানসাটে আগুনে পুড়ল জুতার মার্কেট, ৪ লাখ টাকার ক্ষতি

কানসাটে আগুনে পুড়ল জুতার মার্কেট, ৪ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। শনিবার দুপুরে কানসাট বাজারের এইচএন সু স্টোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এইচ এন সু স্টোরের মালিক আহসান হাবিব দোকান বন্ধ করে বাড়ি যাবার প্রায় ১০ মিনিট পরই দোকানের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। এ সময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্ট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

দোকানের মালিক আহবান হাবিব বলেন, আমার দোকানে প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমি নি:স্ব হয়ে গেছি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। প্রাথমিক ধারণা- শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY