শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা

শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দান, ছাত্র আন্দোলনের নেতা আল বসরী সোহান, ফাইয়াজ রহমান তনয় ও সাদাবসহ অন্যরা। বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এ আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। এছাড়া স্মরণ সভা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY