মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে কৃষকদের মাঝে পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরণ

oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

এ সময় তিনি বলেন, সরকার জনকল্যাণে আন্তরিক। জনগণের প্রত্যাশা পূরণে আমরা দায়িত্ব পালন করছি। দেশের আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষিপণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। ফলে প্রণোদনাগুলো সঠিকভাবে ব্যবহারের আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা।

এর মধ্যে ৩৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ১৭০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি এবং ১৫০ কৃষককের প্রত্যেককে এক কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।

২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY