শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
শিবগঞ্জে কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

শিবগঞ্জে কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

oppo_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি,ক্রিড়াই বল, মাদককে না বলুন”- এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে মির্জাপুর বিএনপি অফিসের সামনে অনু্ষ্ঠিত এ ফাইনাল খেলার উদ্বোধন করেন দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা পাইলট। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি ও স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম। পরে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY