শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের বাউন্ডারির ভেতরে মিলল ককটেল

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের বাউন্ডারির ভেতরে মিলল ককটেল

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের বাউন্ডারির মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসারের দেওয়া খবরে ওই অফিসে পৌঁছে অফিসের মূল ভবনের পেছনে বাউন্ডারি ওয়ালের মধ্যে ফাঁকা বাগান করা অংশ থেকে ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একটি ককটেল লাল ও অপরটি কাল স্কচটেপ মোড়ানো ছিল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে একটি অতি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ভেতরে ককটেল রেখেছে তা তদন্ত করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ও সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, দুপুরের পর অফিসের লোকজন বাগানে কাজ করার সময় ককটেল দুটি দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অফিস বাউন্ডারির পেছনে সরকারি আমবাগানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে জানা গেছে।

তবে কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা জানা যায়নি। হতে পারে ওই ঘটনায় সম্পৃক্ত কেউ ককটেলগুলো ফেলে গেছে। একই ভবনে সদর উপজেলা নির্বাচন অফিস ও নির্বাচন অফিসের সার্ভার রুম রয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনের কয়েকদিন আগে জেলা নির্বাচন অফিসের বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY