শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
আটককৃতরা হলেন- সদর উপজেলার বাখের আলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), সুর্য়নারায়নপুর বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর নামোজগন্নথপুর বাদশাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৭টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকায় বাখের আলী বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল দেওয়ার সময় ওই এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান সম্ভাবনার তথ্য জানতে পারে। এমন খবরে অভিযান শুরু করে সীমান্ত এলাকা দিয়ে তিন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে।