শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এ নেতার নাম মো. আনিন নাইম (৩০)। তিনি আদিনা এ কে ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি কালবেলাকে জানান, নাইম রাতে মোটরসাইকেলে শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে রাস্তায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, এক ছাত্র নেতাকে কুপিয়ে আহত করার সংবাদ পেয়ে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY