শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
শিবগঞ্জে গ্রাম আদালত শীর্ষক কমিউনিটির সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জে গ্রাম আদালত শীর্ষক কমিউনিটির সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্নস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসারুল ইসলাম, ইউপি সদস্য অলিউর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা বিবি ও রোসনারা বেগমসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হোদা।

এ সময় স্থানীয় ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই।

এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার উপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY