মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

সোমবার রাতে উপজেলার রসিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জানান, রাতে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর-বহালাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিয়াকত আলী। এ ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY