বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজান আসলেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির নাগাল পাওয়া যায় না : জাবের

রমজান আসলেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির নাগাল পাওয়া যায় না : জাবের

Oplus_131072

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রমজান মাস আসলে আরব রাষ্ট্রগুলোতে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা চললেও বাংলাদেশের ক্ষেত্রে একেবারে ভিন্ন, দামের ঊর্ধ্বগতির নাগাল পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মুহাম্মদ জাবের।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে জেলার শিবগঞ্জে মাহে রমজান উপলক্ষে স্বাগতম র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিন্ডিকেট পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বড় বড় জায়গায় বসে থাকা ব্যক্তিরা নিয়ন্ত্রণ করে। সিন্ডিকেট ভাঙা যায় না বিধায় রমজান পালন করতে কষ্ট হয় মুসলমানদের। দ্রব্যমূল্যের লাগাম টানা না হয়, তাহলে মুসলমানদের যে কষ্ট হবে সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাওয়া যাবে বলেও আশা করেন তিনি।

তিনি আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সীমিত পরিসরে দোকান খোলা রাখতে হবে।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল বাশির ও দেলোয়ার হোসেনসহ অন্যরা।

এর আগে মদিনা মসজিদের সামনে থেকে একটি স্বাগতম র‌্যালি বের হয়ে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY