শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের জরিমানা

শিবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের জরিমানা

Oplus_131072

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি ফলের দোকান ও একটি হোটেল মালিককে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে তিনটি ফলের দোকানকে দেড় হাজার টাকা এবং হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যরা। শিবগঞ্জ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY