সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে পরকীয়ার সালিশে দু’পক্ষের মারামারিতে নিহত ১, আহত ৪

শিবগঞ্জে পরকীয়ার সালিশে দু’পক্ষের মারামারিতে নিহত ১, আহত ৪

Oplus_131072

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন। রোববার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

ওসি ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন।

এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান।

ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY