সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে আমবাগানে অচেতন ট্রাকচালক, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

শিবগঞ্জে আমবাগানে অচেতন ট্রাকচালক, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকার একটি আমবাগান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ আলী (৩৮) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার পরিদর্শক এসএম শাকিল হাসান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY