শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

গোমস্তাপুরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘এসো তবে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ মোড়ক উন্মোচন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনÑ কাব্যগ্রন্থের লেখক সারমিন খাতুন। এসময় উপস্থিত ছিলেনÑ গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল কাশেম, সাংবাদিক নুর মোহাম্মদ ও আল মামুন বিশ্বাস।
উল্লেখ্য, লেখক সারমিন খাতুন মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এক কন্যাসন্তানের জননী। রহনপুর ইউনিয়নের কাজিগ্রামে স্বামীর বাড়িতে বাস করছেন। ভবিষ্যতে তিনি আরো কাব্যগ্রন্থ প্রকাশ করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY