বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নয়াপল্টনে সংঘর্ষ: সেই জাবেদ রিমান্ডে

নয়াপল্টনে সংঘর্ষ: সেই জাবেদ রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় জাবেদ আহম্মেদ নামে এক অর্থদাতার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া দুই অর্থদাতা ইঞ্জিনিয়ার ফারুক আলম ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। শুনানি শেষে আসামি জাবেদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY