শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিবগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে তরুণ্যের কন্ঠস্বর প্রচারাভিযান 

শিবগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে তরুণ্যের কন্ঠস্বর প্রচারাভিযান 

সারাদেশে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে তরুণ্যের কন্ঠস্বর প্রচারাভিযান বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয়, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, তরুণ, বিভিন্ন সংগঠনের প্রধান ও স্থানীয়দের মাঝে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার সকালে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম অন্যদের মধ্যে ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদুল্লাহ, স্বাস্থ্য-সহকারী সালাউদ্দিন, ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিম কমিউনিটি ফ্যাসিলিটেটর আতিকা জাহান, আলী হায়দার বাপ্পীসহ অন্যান্যরা।
বক্তব্যে বলেন, ডেঙ্গু বর্তমান সময়ে ভয়াবহ আকার ধারণ করেছে তাই ডেঙ্গু প্রতিরোধ করা জরুরী সেই সাথে বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY