শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
বন্যার্তদের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ

বন্যার্তদের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ

কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়। বন্যার্তরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন। কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে আর্থিক সহায়তা সংগ্রহ করেন। ওই সহায়তার অর্থ থেকে প্রথম ধাপে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ জানিয়েছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY