বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাওরানবাজারে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দলের নেতা আটক

কাওরানবাজারে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দলের নেতা আটক

রাজধানীর কাওরানবাজারে বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে বলছেন শ্রমিক দলের লোকেরা। পরে আমরা ছাত্রদের খবর দিলে তারা এসে আমাদের রক্ষা করে।

অভিযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY