শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ভোলায় বিএনপির দুই গ্রুপের হামলায় নিহত সাবেক ছাত্রদল নেতা

ভোলায় বিএনপির দুই গ্রুপের হামলায় নিহত সাবেক ছাত্রদল নেতা

ভোলার মনপুরায় বেড়িবাঁধের কাজের অনিয়মকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের হামলায় নিহত হয়েছেন সাবেক এই ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ রাশেদ(২৭) নামের এক যুবক।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নূরউদ্দিন মার্কেটের পিছনে বেরিবাঁধের উপরে বেরীবাধের কাজ নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে।
নিহত মোঃ রাশেদ হোসেন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল কালামের মেজো ছেলে।

 

আহত অবস্থায় নিহত রাশেদকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন । ঢাকায় নেয়ার সময় অ্যাম্বুলেন্স মধ্যে চাঁদপুরের কাছাকাছি সে মারা যায়।

 

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি আহসান কবির বলেন, আহতের পরিবার মাত্র থানায় আসছে এখন মামলা প্রস্তুতি চলছে ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY