শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান : খেলাফত মজলিস

নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান : খেলাফত মজলিস

অল নিউজ ডেস্ক : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, এখন স্বল্প সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আবারো আলোচনার পর নির্বাচন কমিশনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচনের সুষ্পষ্ট তারিখ ঘোষণার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের খসড়াও চূড়ান্ত করতে হবে।

রোববার রাতে পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। সোমবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তারা বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে ২০২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের যে সম্মতি জ্ঞাপন করেছেন তা স্বাগত জানিয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা অনেকাংশে দূর হয়েছে।

নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভ্যুত্থানের সব রাজনৈতিক দলের সমমর্যাদা নিশ্চিত করতে হবে এবং যৌক্তিক মতামতকে গুরুত্ব দিতে হবে।

আমরা দাবি করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মৌলিক সংস্কার সম্পন্ন ও ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল প্রমুখ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY