শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

আ.লীগ সন্ত্রাসীদের নিয়ে হামলার পরিকল্পনায় অধ্যক্ষ গ্রেপ্তার

আ.লীগ সন্ত্রাসীদের নিয়ে হামলার পরিকল্পনায় অধ্যক্ষ গ্রেপ্তার

অল নিউজ এজেন্সী ডেস্ক : গেরিলা কায়দায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে হামলার পরিকল্পনা করায় ময়মনসিংহ নগরীর ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, মনোয়ার বিভিন্ন অ্যাপ (মেসেঞ্জার ও গোপন চ্যাটিং প্ল্যাটফর্ম) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। এর মাধ্যমে তাদের সংগঠিত করে রাজনৈতিক উদ্দেশ্যে গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকের পর জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনা অভিযানে নেতৃত্বদানকারী মেজর জায়েদ বলেন, অধ্যক্ষ মিনারের মোবাইল ডিভাইস বিশ্লেষণে আমরা গেরিলা স্টাইলে সংঘবদ্ধ হামলার প্রস্তুতির স্পষ্ট আলামত পেয়েছি। আটকের পর অধ্যক্ষ মনোয়ার বলেন, যদি আমি অপরাধী হই, তাহলে যে কোনো শাস্তি মেনে নিতে সদা প্রস্তুত আমি।

এমএস/ডেস্ক

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY