শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দিনদুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

দিনদুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

অল নিউজ এজেন্সী ডেস্ক : দিনাজপুরের বিরলে দিন-দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে (দিনাজপুর-বিরল) সড়কের মুরাদপুর (মহাজনবাড়ী) কালভার্টের নিকট মইনুল ইসলামের পথরোধকরে অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা এলাকায় মুহুর্তে ছড়িয়ে পড়ে ।

উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের গোপালপুর (বড় বাড়ি) গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. মইনুল ইসলাম (৫৩) নিজ বাড়ি হতে ২৬ লাখ টাকা এবং এনআরসি ব্যাংক বিরল শাখা হতে আট লাখ টাকা উত্তোলন করে সর্বমোট ৩৪ লাখ টাকা নিয়ে দিনাজপুর অগ্রণী ব্যাংকে স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে বিরল হতে দিনাজপুর এর উদ্দেশ্যে রওয়ানা হোন।

ওই স্থানে পৌঁছামাত্র কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেলের গতিপথ রোধকরে অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

বিরল থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুস ছবুর বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন।

এমএস/ডেস্ক

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY