শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কলাগাছে ভেসে এল ভারতীয় নারীর মরদেহ

কলাগাছে ভেসে এল ভারতীয় নারীর মরদেহ

ব‌রিশাল সংবাদদাতা: বরিশালের মুলাদীতে কলাগাছের ভেলায় ভেসে আসা এক ভারতীয় নারীর গলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভারতীয় নারীর গলিত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদীর নৌ পুলিশের পরিদর্শক খন্দকার সফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার ভোরে লাশটি ভেসে জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকায় নদীর তীরে আটকে পড়ে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, কলাগাছের ভেলায় থাকা লাশটি পচে কঙ্কাল বের হয়ে গেছে। তিনি আরো জানান, ভেলায় লাশের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে হিন্দি ভাষায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখা ছিল। সে অনুযায়ী লাশটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়ণের স্ত্রী শরিকা দেবীর।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY