শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

মাদক সেবনের ছবি ভাইরাল প্রশাসনিক কর্মকর্তার

মাদক সেবনের ছবি ভাইরাল প্রশাসনিক কর্মকর্তার

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পলাশ চন্দ্র রায়ের মাদক সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি মাদক সেবনের কয়েকটি ছবি বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ ও ইউটিউবে ছড়িয়ে পড়লে। ছবিগুলো শেয়ার করে তাকে মাদক ব্যবসায়ী বলেও দাবি করছে অনেকেই। ছড়িয়ে পড়া ওই ছবিগুলোর নিচে তার বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন বিভিন্ন লোকজন।

মন্তব্যে অনেকেই তার গ্রেপ্তার, বরখাস্ত ও শাস্তি দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো আইনি প্রক্রিয়া না নেয়ায় হতাশ হয়েছে উপজেলার অনেকেই।

ইউপি সচিবের এমন ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সমালোচনা চলছে। ইমরান আলী নামে একজন ফেসবুকে লেখেন, এই সচিব অনেক দিন থেকেই ফেনসিডিল সেবন করেন। তার চলাফেরাও সেরকম লোকজনের সঙ্গে। সাব্বির নামে একজন লেখেন, ইউনিয়ন পরিষদে যে কোনো বিষয় নিয়ে তার কাছে গেলে তিনি সব কাজেই টাকা চান। টাকা ছাড়া কোনো কাজ তার কাছে হয় না। এ কারণেই টাকাটা তিনি বেশি নেন।

পলাশ চন্দ্র রায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও রনসিয়া গ্রামে। তিনি ওই এলাকার দগ্ধু চন্দ্র রায় ও ক্ষিরতা রায় দম্পতির ছেলে।

সামাজিক গণমাধ্যমে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদক সেবনের ছবিগুলো দেখে জানান, মাদক সেবনের স্থানটি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের নিজ কার্যালয়ে এবং তিনি যেখানে ভাড়া বাসায় থাকেন সেখানকার বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন সময় নিরিবিলি জায়গায় ঘনিষ্ঠদের নিয়ে নিয়মিত আড্ডা দেন তিনি। তার নেতৃত্বে ওই ইউনিয়ন পরিষদ এলাকায় মাদকের একটি বড় ঘাঁটি হয়েছে। আরও কয়েকটি স্থানে মাদকের আড্ডা বসে তাঁর নেতৃত্বে।

ইউপি সচিব পলাশ চন্দ্র রায়ের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি ফরওয়ার্ড করে রেখেছেন, কোনো সাড়া দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানকে অফিসে পাওয়া যায়নি। এমনকি একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY