শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

চট্টগ্রাম সংবাদদাতা: সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাস বটতলা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ লেগে পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এরপরই বাসসহ আমরা খাদে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সেখানে একজন মারা যান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. শারমিন জানান, অন্তত ২০ জন আহত রোগীকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম কামাল, তার বাড়ি ছাগলনাইয়া। অন্যজন সাহা আলমের বড়ি কুমিল্লায়। তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান কারখানায় চাকরিরত ছিলেন।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে ইব্রাহিমের বাড়ি চন্দনাইশ, রিঙ্কুর মিটাছড়া, অর্ণবের মিঠাছড়া, জাহাঙ্গীরের ফেনি, নয়ন ও ওরুকনে রানী নাথের সীতাকুণ্ডের জিপিএইচ এলাকায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী বলেন, বাস দুর্ঘটনা একজন শিশুসহ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY