শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সাংবাদিক নোমানকে প্রার্থী ঘোষণা জামায়াতের

সাংবাদিক নোমানকে প্রার্থী ঘোষণা জামায়াতের

হবিগঞ্জ সংবাদদাতা: দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে দলের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মহসিন আলীর পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহজাহান আলী, কাজী আব্দুর রউফ বাহার, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আমির প্রভাষক অলি উল্লাহ জহির, সেক্রেটারি ইয়াছিন খান, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী, মাওলানা আলাউদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক অলিউল্লাহ নোমান অনুভূতি ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। সাংবাদিকতার পেশায় থাকার সুবাদে আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি।

তিনি বলেন, হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জামায়াত আমাকে যে মূল্যায়ন করেছে, যদি মাধবপুর-চুনারুঘাটবাসী দাঁড়িপাল্লাকে জয়ী করেন, তাহলে আমার প্রচেষ্টা থাকবে সিলেট বিভাগের প্রবেশদ্বারের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।

এর আগে ওই আসনের প্রার্থী ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY