বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে আমানুল্লাহ আমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরে। ইউপি সদস্য মইনুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমানের বাড়ির ছাড়ের উপরে রান্না ঘরে চুলার আগুন মুর্হুতে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে ৬ মণ চাল, ৩ মণ আতব ধান, ১২টি ড্রাম, ১০ কেজি হলুদ ও সাড়ে তিন বান্ডিল ঢেউটিনসহ অন্যান্য আসবাবপত্র ভষ্মিভূত হয়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেলে অনুদান প্রদান করা হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY