বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় সিত্রাং: আঘাত হানতে শুরু করেছে উপকূলে

ঘূর্ণিঝড় সিত্রাং: আঘাত হানতে শুরু করেছে উপকূলে

অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি উপকূলে পৌঁছায়। পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে সিত্রাং বাংলাদেশে আঘাত হানছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি বর্তমানে বরিশাল ও পায়রা সমুদ্র বন্দরের ১৫০ মাইলের মধ্যে। সময় যত যাচ্ছে অর্জন করছে শক্তি। মধ্যরাত কিংবা ভোররাত নাগাদ ঘূর্ণিঝড়টির মূলভাগ বাংলাদেশ অতিক্রম করবে। এরই মধ্যে এর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে বেড়েছে বাতাসের তীব্রতা।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এর ফলে পায়রা, মোংলা ও চট্টগ্রাম বন্দরে ৭ এবং কক্সবাজার বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত বহাল আছে। এছাড়া নদীবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর নৌ-বিপদ সংকেত।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY