বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের মতবিনিময়

শিবগঞ্জে নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিবের আহ্বানে নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আহসান হাবিবের ম্যাংগো প্রজেক্ট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ব্র্যান্ডিং, বাজারজাত করণে সমস্যা চিহ্নিতকরণ, সমন্বয় সাধন ও উদ্যোক্তাদের সংগঠিতকরণ, প্রশিক্ষণ, আগ্রহী এবং পিছিয়ে পড়া উদ্যোক্তাদের সহযোগীতার বিষয়গুলো উঠে আসে। সমস্যা দূরীকরণে করণীয়, প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ ও প্রচেষ্টা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য শিবগঞ্জে সরকারীভাবে আয়োজিত সব মেলায় অংশগ্রহণে ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগীতা কমনা করা হয়। মতবিনিময়কালে সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারী সংস্থা সুইচকন্টাক্টের প্রতিনিধি নাহিদ সুলতানা বর্ষাসহ ১৯ জন নারী উদ্যোক্তা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তারা জানান, পণ্য বাজারজাতকরণে ই-কমার্স প্রশিক্ষন না থাকা, পরিবার ও সামাজিক বাধাসহ স্বল্প পুঁজি সফলতার প্রধান অন্তরায়। নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য অনেক উন্নত হলেও তারা পিছিয়ে রয়েছে। শিবগঞ্জ উপজেলায় অন্তত শতাধিক প্রকৃত নারী উদ্যোক্তা রয়েছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY