বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিংড়ায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

সিংড়ায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ভুয়া এক চিকিৎসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিংড়া উপজেলার চাউলপট্টি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এমবিবিএস ডিগ্রী ছাড়া রোগী দেখতেন এসএম জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এছাড়াও মেডিক্যাল প্র্যাকটিস কার্যক্রম চলমান ছিল।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ভুযা চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY