বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মারকৈল পিরান খাড়ির মোড় এলাকার মৃত আমিরুলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সাবের আহমেদ জানান, পাহাড়পুর মমিন মোড় এলাকার একটি বাগানে গরু চরাতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাইরুল।

নাচোল থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার জানান, নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে অনুদান প্রদান করা হবে।

ডেস্ক/শারমীন

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY