শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ. রউফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গত রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চৌকা বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপি’র টহলদল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে।

এ ঘটনায় বিজিবি তাৎক্ষনিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY