বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
বিজিবি জানায়, গত রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চৌকা বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপি’র টহলদল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে।