বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
গোমস্তাপুর সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি করতে গিয়ে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে এলাকাবাসী। আটক নাহিদ (১৯) উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি, চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে।
রোববার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়ি তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। আটকের পর তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্র লীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ডেস্ক/এমএস