বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসায় নলকূপ ও একটি কম্পিউটারে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসা চত্বরে নলকূপ ও কম্পিউটার উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মতিউর রহমান, সহকারী শিক্ষক তোহরুল ইসলাম, মাওলানা মহসিন আলি, শামিম উদ্দিনসহ অন্যরা।