শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
পদ্মায় ভাসছিল তরুণের অর্ধগলিত লাশ

পদ্মায় ভাসছিল তরুণের অর্ধগলিত লাশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুরে পদ্মা নদীর ৬নং বামতীর সংরক্ষণ বাঁধ এলাকা থেকে আবু রায়হান শাহীন (১৮) নামে এক তরুণের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেররশিয়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহ দেখতে পায়। পরে দুপুরে খবর পেয়ে  সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, গত শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার পর বাড়ি থেকে নিখোঁজ হয় শাহীন। সোমবার সকালে পদ্মায় ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়।

পরিবারের বরাতে ওসি আরো বলেন, শাহীন মানসিক সমস্যাগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY